সুনামগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু

আজ শনিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলার দিরাইয়ে সরমঙ্গল ইউনিয়নের উদগল হাওরে ধান কাটতে গিয়ে কাল বৈশাখীর ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে তাপস মিয়া (৩৫) নামের এক শ্রমিক মৃত্যু হয়।

তাপস মিয়া হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের মফিজ উল্লার ছেলে। সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী বার্তাবাজার নিউজ কে জানান, শনিবার সকালে হাওরে ধান কাটতে যায় শ্রমিকরা, আকস্মিক ঝড় আসায় শ্রমিকরা দৌড়ে গ্রামের দিকে আসার পথে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাপস মিয়া নামের এক ধান কাটা শ্রমিকের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পরে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে একই জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে বজ্রপাতে এক রাখালের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে সময় উপজেলা নলুয়ার হাওরের বাউধরন গ্রামের কৈচাপরী পাড়ার তবারক উল্লাহ ছেলে শিপন মিয়া (৩৫) গরু নিয়ে হাওরে গেলে বজ্রপাতে নিহত হয়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর