মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে শনিবার (১৮ এপ্রিল) সকালে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষনের অভিযোগে ১৩ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ছেলের বাবাকেও আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। ধর্ষণের অভিযোগ এনে মেয়েটির মা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার বিকালে মেয়েটি তার নানী বাড়ি বেড়াতে যায়। তখন পাশের পাড়ার ইমদাদুল হোসেনের ছেলে আমার মেয়েকে বাড়িতে ডাকতে আসে।
তখন আমি তাকে বলি মেয়ে নানী বাড়ি গিয়েছে। তখন রাজন আমার মেয়েকে তার নানী বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। ডেকে নেওয়ার প্রায় ঘণ্টা খানিক পরে আমার মেয়ে কান্না করতে করতে বাড়িতে চলে আসে।
পরে মেয়ের কাছ থেকে জানতে পারি রাজন তার শরীরের কাপর খুলে তাকে ধর্ষণের চেষ্টা করেছে। তিনি বলেন আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে তার সঠিক বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত ছেলের বাবা ইমদাদুল ইসলাম বলেন, আমার ছেলে ছোট মানুষ। তিন মাস আগে সামাজিক দলাদলিকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে আমাদের মারামারি হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে তারা মেয়েটিকে দিয়ে এমন নাটক সাঁজিয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, মেয়ের মায়ের অভিযোগের ভিত্তিতে আমরা ধর্ষণকারী কিশোরকে ও তার বাবাকে আটক করেছি। প্রাথমিক ভাবে তাকে জিজ্ঞাসা চলছে। তদন্ত শেষে ও মেয়ের মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে মামলার বিষয়টি জানানো যাবে।
কেএ/বার্তাবাজার