ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও একজনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৬

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও একজন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ জনে।

শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ব্যক্তির বাসা রাণীশংকৈল উপজেলায়। ধারণা করা হচ্ছে সে সদ্য নারায়ণগঞ্জ থেকে রাণীশংকৈলে এসেছেন। এ নিয়ে ওই উপজেলায় ২ দিনে ২ জন আক্রান্ত হলেন।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফিরোজ আলম জানান, গতকালের পর আজ আরও একজনের নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির বয়স ২৮ বছর। সে রাণীশংকৈল উপজেলার উত্তরগাঁ এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে সে নারায়ণগঞ্জ থেকে রাণীশংকৈল উপজেলায় এসেছে। এ নিয়ে উপজেলায় এক শিশুসহ দুইজন করোনায় আক্রান্ত হলো।

এর আগে গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ৭ বছরের কন্যা শিশুসহ ২ জন এবং গত শনিবার (১১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত ৩ যুবকের শরীরে করোনা শনাক্তের খবর আইইডিসিআরের বরাত দিয়ে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর