দেশে পাঁচ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবে : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের কারণে দেশে যেন খাদ্য ঘাটতি না হয়, সরকার সেদিকে লক্ষ্য রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ এপ্রিল) জাতীয় সংসদের সংক্ষিপ্ত অধিবেশনে সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেয়া হচ্ছে। আরও ৫০ লাখ লোককে রেশন কার্ড দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে এক কোটি লোক খাদ্য সহায়তা পাবেন। আর এই এক কোটি লোকের পরিবারের সংখ্যা যদি পাঁচজন হয় তাহলে পাঁচ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবেন।

করোনাভাইরাসের কারণে ব্যতিক্রমী এ সংসদ অধিবেশন বিকেল ৫টায় শুরু হয়েছে। বাছাইকৃত এমপিদের নিয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় সংসদের সপ্তম অধিবেশন শুরু হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর