করোনার জেরে গোটা দেশে লকডাউন। ইমরান খান এবং অবন্তিকা মালিক সংসার জীবনের ইতি টেনে দুজন দুদিকেই হাঁটছিলেন। নয় বছরের বিবাহিত জীবনে জীবনে উঠেছিল ঝড়। কঠিন এই পরিস্থিতিতেই ফের একবার জোড়া লাগতে চলেছে ইমরান খান-অবন্তিকার সংসার? সম্প্রতি, এমনই ইঙ্গিত মিলেছে অবন্তিকার ফেসবুক পোস্ট থেকে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পারিবারিক অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেছেন অবন্তিকা। যেখানে তাঁকে নিজের কন্যা সন্তানকে ঠোঁটে আদরের চুম্বন এঁকে দিতে দেখা যাচ্ছে অবন্তিকাকে। ক্যাপশানে মার্টিন লুথার কিং-এর লাইন তুলে অবন্তিকা লিখেছেন, ”আমি আমার ভালোবাসার সঙ্গেই থাকতে চাই, ঘৃণার বোঝা বয়ে বেড়ানো বড়াই কঠিন।” অবন্তিকা আরও লেখেন,”যখন আমার ভালোবাসার পবিত্রতায় বিশ্বাস রাখা প্রয়োজন হয়ে পড়েছিল, তখনই ব্রহ্মাণ্ড থেকে বার্তা এল…, এটা একটা জাদু।”
অবন্তিকার এই পোস্ট থেকেই অনেকেই মনে করছেন তিনি আবারও স্বামী ইমরান খানের কাছে ফিরছেন। তাঁকে শুভেচ্ছা জানিয়ে কমেন্টও করেছেন অনেকে।
বার্তাবাজার/কে.জে.পি