সিঙ্গাপুরে নতুন করে আরও ৩৭৫ বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ২০৩০ জনে দাড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫০৫০ জন৷ শুক্রবার আরও ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭০৮ জন।
শুক্রবার (১৭ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৫ বছর বয়স্ক একজন সিঙ্গাপুরীয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। এই একজন নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এগারজনের মৃত্যু হয়েছে৷ তবে করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাবার আগেই আরো দুইজনের মৃত্যু হয়েছিল।
বার্তা বাজার / ডাব্লিও.এস