আলফাডাঙ্গায় ২৪ ঘন্টায় করোনা সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ

বিশ্বব্যাপী মরণ ব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ফরিদপুরের আলফাডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৭ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শনিবার দুপুর পর্যন্ত ১৫ জনের নমুনা সংগ্রহ করেছে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের কর্মীরা। তারা নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জন কার্যালয় যোগে আইইডিসিআর-এ পাঠান।

এর মধ্যে ৫টি পরীক্ষার ফলাফল পেয়েছে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। আর ওই ৫টি নমুনা পরীক্ষার ফলাফলে করোনা নেগেটিভ পাওয়া যায়। বাকী ১০ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান বার্তা বাজারকে জানান, ‘গত ২৪ ঘন্টায় ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এই উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়নি। উপজেলার সর্বস্তরের মানুষকে সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি অযথা ঘর থেকে বের না হওয়া এবং সবাইকে বেশি বেশি করে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার আহবান জানান।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর