কুয়েতে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুয়েতে ৬৮ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৯ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৮ এপ্রিল) ওই বাংলাদেশির মৃত্যু হয়। মৃত ওই প্রবাসী বাংলাদেশির পরিচয় এখনো পাওয়া যায়নি।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। অন্য পাঁচ মৃতদের এক জন ভারতীয় ও এক জন ইরানী এবং ৩ জন স্থানীয় নাগরিক।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে বিভিন্ন দেশের মোট ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রবাসী বাংলাদেশি আছেন ৬ জন। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে।

এ পর্যন্ত কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫১ জনে। সর্বশেষ তথ্য অনুযায়ী চিকিৎসাধীন ১ হাজার ৪৬৫ জনের মধ্যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছেন মোট ৩৪ জন। তাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর