করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সমন্বয়ে ত্রাণ কমিটি গঠনের লক্ষে তিতাস উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার, নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া।
এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভায় উপস্থিত নেতৃবৃন্দদেরকে আগামী ২০ এপ্রিল ২০২০ইং তারিখের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় কমিটি করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নিকট জমা দেয়ার জন্য বলা হয়েছে।
এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার সর্বস্তরে স্বাস্থ্য সেবা ও আইন শৃঙ্খলা বাহিনীর সেবা প্রদান নিশ্চিত করণ বিষয়েও আলোচনা হয়। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে তিতাস উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ কমিটি গঠন করার সিদ্ধান্তে উপনিত হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার,নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খাঁন ও ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম।
কেএ/বার্তাবাজার