ঈশ্বরগঞ্জে অসহায় মানুষের পাশে বাকৃবি ছাত্রলীগ নেতা

করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। নিম্ম আয়ের পরিবার গুলোতে চলছে খাদ্যসংকট। মানবিক এ সংকটে অসহায় কিছু মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা। শনিবার নিজ এলাকায় কিছু মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ব্যক্তিগত উদ্যোগে।

বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধা্রণ সম্পাদক নূরে আলম তপনের ব্যক্তিগত উদ্যোগে শনিবার নিজ এলাকা ঈশ্বরগঞ্জের দত্তপাড়া গ্রামে ৩১ টি পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া ৩১ টি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি আলু, ৫০০ গ্রাম পেয়াজ, আধালিটার তেল ও একটি করে সাবান প্রদান করেন।

বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধা্রণ সম্পাদক নূরে আলম তপন বলেন, মানবিক সংকটের এ সময়ে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এলাকার অসহায় মানুষ কিছুদিনের খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত। সরকারের পাশাপিাশি সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর