বরগুনায় অসহায় কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাড়ালেন যুবলীগ নেতা সুভাষ চন্দ্র হাওলাদার। বরগুনা-০২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের তিনটি উপজেলায় করোনার প্রভাবে কর্মহীন, অসহায়, দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি।
শনিবার (১৮ এপ্রিল) সকালে বরগুনার বামনা উপজেলা থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়। স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্ধের সমন্বয়ে এ ত্রাণ সহায়তা পৌছে দেওয়া হয় কর্মহীন মানুষের ঘরে ঘরে।
এবিষয়ে যুবলীগ নেতা সুভাষ চন্দ্র হাওলাদার বার্তা বাজার’কে বলেন, বরগুনা প্রান্তিক উপক‚লীয় একটি জনপদ এখানকার অধিকাংশ মানুষ এখন করোনার প্রভাবে কর্মহীন। তাই আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি এই কর্মহীন মানুষের পাশে দাড়ানোর।
বার্তা বাজার/এম.সি