শ্রীনগরে ৭০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিলেন আবুল হোসেন সিকদার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পারাগাও গ্রামের কৃতি সন্তান ইউনিফিল গ্রুপ (unifil group) এর চেয়ারম্যন হাজী আবুল হোসেন সিকদার তাঁর নিজ ইউনিয়ন তন্তরে ৯ টি ওয়ার্ডে ৭০০ পরিবার এর মধ্যে ৭০০ পেকেট ত্রান সামগ্রী বিতরণ করেন। গতকাল ও আজ শনিবার এই খাদ্য সামগ্রী উপহার হিসেবে কর্মহীন পরিবারের মাঝে ওয়ার্ড মেম্বারদের মাধ্যমে বিতরণ করেন।

করোনার জন্য সারাদেশ যখন লকডাউন। নিম্নআয়ের খেটে খাওয়া মানুষজন যখন কাজের অভাবে দু’মুঠো খাবার নিয়ে চিন্তিত। তখনই তাদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি।

বিশ্বব্যাপী করোনার আতঙ্কে স্থবির হয়ে গেছে বাংলাদেশ সহ সারা বিশ্ব। বাংলাদেশের মতো একটি মধ্যম আয়ের দেশ যাঁদের অধিকাংশই শ্রমজীবী, যাঁদের প্রতিদিনের আয়ে সংসার চলে। একদিন কাজ না করলে সন্তান পরিজন নিয়ে উপোস থাকতে হয়। সেই ধরনের শ্রমজীবীদের জন্য করোনা নিয়ে আসছে অভিশাপ।
লক ডাউন করা হয়েছে সারা দেশ। মানুষ এখন গৃহবন্দী। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বাহিরে যাচ্ছে না। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দিনমজুর, রিকশাচালক, চায়ের দোকানদার সহ দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষ, যাঁদের প্রতিদিনের আয়ে় সংসার চলত। এই ধরনের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসছেন তিনি।

তন্তর ইউনিয়ন ৯ টি ওয়ার্ডে ৭০০ পরিবার এর মধ্যে ৭০০ পেকেট ত্রান সামগ্রী বিতরণ করা হয়। যাহার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি পিঁয়াজ। ইউনিয়ন এর ৯ জন মেম্বারের মাধ্যমে এই খাদ্য সামগ্রী উপহারের প্যাকেট বাড়ি বাড়ি পৌছানো হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উজ্জ্বল, জনি, সাজু, মোসলেম, সুমন, দুলাল সহ আরও অনেকে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর