কুমিল্লার তিতাস উপজেলা শাখা যুবদলের পকেট কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত নেতা কর্মীরা । উপজেলা যুবদলের তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকালে তিতাসের গাজীপুরস্থ তিতাস বাসভবন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফায়েল খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত নেতৃবৃন্দ, সদ্য ঘোষিত তিতাস উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটিকে প্রবন্ধি কমিটি আখ্যায়িত করে বলেন কুমল্লিা উত্তর জেলা কমিটির সভাপতি ভি পি সাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক ভি পি রেজাউল করিম শাহিন এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি টিম লিডার জাকির মোটা অংকের টাকার বিনিময়ে এই প্রতিবন্ধী আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে এবং বিগত ৯ বছর যেই ব্যক্তি তিতাসের রাজনীতিতে সম্পৃক্ত ছিল না এবং একাদশ জাতীয় নির্বাচনেও তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ সেই মজিবুর রহমানকে আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. আবুল খায়েরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এতেই প্রমান করে টাকার বিনিময়ে পকেট কমিটি দিয়েছে জেলার এই দুই নেতা।
নেতৃবৃন্দ আরো বলেন, অনতিবিলম্বে সদ্য ঘোষিত এই প্রতিবন্ধি আহ্বায়ক কমিটি বিলুপ্তি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তিতাস উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিগত দিনের নিপিরীত,নির্যাতিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে নতুন কমিটি দেওয়ার দাবি করেন। তা না হলে পরবর্তিতে কঠিন কর্মসূচির ঘোষনা করবে এবং ইউনিয়ন পর্যায় কোন কমিটি করতে দেয়া হবেনা বলে তিতাস উপজেলা যুবদলের তৃণমূল নেতৃবৃন্দ বলেন। এ সময় বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী মো. ফারুখ হোসেন ভুইয়া, সাধারণ সম্পাদক প্রার্থী মো. মনির হোসেন ভূইয়া, এছাড়াও আরো বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, নুরে আলম, মফিজুল হক, ইসমাইল হোসেন, আল-আমিন, সাঈদ সরকার, মানিক মিয়া ও সাইফুল প্রমূখ। এবিষয়ে জেলার সভাপতি ভি পি শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক ভি পি রেজাউল করিম শাহিন দৈনিক সমকালকে বলেন টাকার বিনিময়ে কমিটি দেয়া হয়েছে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।
বার্তা বাজার/এম.সি