টেকনাফে ছেনুয়ারা মেম্বারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও ব্যাখ্যা

গত ১৭এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইস বুকে ছেনুয়ারা মেম্বারে ন্যায্য মূল্যে চাল দেয়ার নামে টাকা আদায় শিরোনামে লিখাটি আমার দৃষ্টি গুচর হয়েছে। এটি একটি কাল্পনিক রচনা মিথ্যা বানোয়াট গাল গল্প।

লিখাটি সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে- আমি সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৭,৮,৯ নং ওয়ার্ডের একজন নির্বাচিত মহিলা ইউপি সদস্য। চলমান করোনা সংকটে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গরীব অসচ্ছল পরিবারের মাঝে ১০টাকায় ন্যায্য মূল্যে চাল বিতরন কর্মসূচী শুরু করেন। তার অংশ হিসেবে সাবরাং ইউনিয়নের চেয়ারম্যানের পরামর্শে আমার নির্বাচনী ওয়ার্ডে আমি তালিকা তৈরী করি। তালিকা তৈরী কালিন আমার আজান্তে বেগম নামক এক মহিলা আমার নাম ভাঙ্গিয়ে চাল উত্তোলনের কার্ড দিবে বলে কিছু লোক জনের কাছ থেকে টাকা আদায় করে। সেই সুযোগটি কাজে লাগিয়ে স্থানীয় কিছু ছাত্রলীগের কর্মীরা ভূক্ত ভোগীদের কাছে গিয়ে অভিযোগের ভিডিও ধারন করে। এসব ভিডিওতে ভূক্তভীগীরা আমার নামে কোন অভিযোগ উত্তাপন করেনি। তবু একটি কুচক্রি মহল আমার সুনাম ক্ষুন্ন করতে তা আমার নামে স্যোশাল মিডিয়ায় ছেড়ে দেয়। এতে আমার আত্মসম্মান ক্ষুন্ন হয়েছে। যা একজন সুস্থ বিবেকের মানুষের কাছে কোন ভাবেই কাম্য নয়। তাই এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ, সঠিক যাচাই বাচাই করে এসব অপকর্মে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক।

আমার বিরুদ্ধে এসব অপপ্রচারের তিব্র প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের কাছে আনুরোধ, ভবিষ্যতে কোন প্রকার প্রমান ব্যতিত আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করা হলে আমি তথ্য প্রযুক্তি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।

প্রতিবাদকারী:
ছেনুয়ারা বেগম।
ইউপি সদস্য ৭,৮,৯ নং ওয়ার্ড।
সাবরাং ইউনিয়ন পরিষদ, টেকনাফ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর