সিলেটে প্রাণঘাতী করোনাভাইরাসে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তির বাড়ি সিলেটের কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে। শুক্রবার রাতে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে এসে ভর্তি হন ওই যুবক।
সুশান্ত কুমার মহাপাত্র জানান, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। সিলেটে আসার আগেই কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে তার নমুনা ল্যাবে আছে। পরীক্ষার ফলাফল আজ রাত অথবা আগামীকাল রোববার পাওয়া যাবে।
বার্তাবাজার/এমকে