নারায়ণগঞ্জে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত স্ত্রী-ছেলে

নারায়ণগঞ্জে অরুন দাস (৫৮) একজনের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সেই সঙ্গে অরুন দাসের স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর ক‌ু‌র্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রনজিত মোদক বিষয়টি নিশ্চিত করেছেন।

রনজিত মোদক জানান, ১১ এপ্রিল থেকে অসুস্থবোধ করেন অরুন দাস। তার মধ্যে করোনার উপসর্গ ছিল। পরে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলে করোনা ধরা পড়ে তার। শনিবার সকালে তার মৃত্যু হয়। অরুন দাস সপরিবারে ফতুল্লার লালপুরে বসবাস করেন। তার স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর