পঞ্চগড়ে ৭৭০ টাকার প্যাকেজে মিলছে টিসিবির পণ্য

পঞ্চগড়ে প্যাকেজ আকারে নায্যমূল্যে মিলছে টিসিবির পন্য। সকাল থেকে টিসিবির পণ্য কিনতে মানুষের উপচে পড়া ভীড় দেখা যায়। তবে সামাজিক দূরত্ব মেনে পণ্য কিনছেন ক্রেতারা।

টিসিবির নির্ধারিত ডিলারের মাধ্যমে আজ (শনিবার) সকাল ১০ টা থেকে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে পণ্য বিক্রি শুরু হয়।

জেলার পঞ্চগড় পৌর শহরের বিভিন্ন এলাকায় সপ্তাহে ৭ দিনই মিলবে টিসিবির পণ্য। প্রতিদিন ৩শত জন কিনতে পারবে এ পণ্যসামগ্রী।

এতে টিসিবির প্যাকেজ আকারে ৭৭০ টাকায় মিলবে ৪ টি পণ্যসামগ্রী। যাতে রয়েছে ৫ লিটার সয়াবিন তেল,৪ কেজি চিনি,২ কেজি বুট ও ১ কেজি মসুরের ডাল। প্রতি কেজি তেলের দাম ধরা হচ্ছে ৮০ টাকা,চিনি প্রতি কেজি ৫০ টাকা,বুট প্রতি কেজি ৬০ টাকা ও ডাল ৫০ টাকা কেজি।

পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, সামাজিক দুরত্ব বজায় রেখে পঞ্চগড়ে টিসিবির পণ্যসামগ্রী বিক্রি চলছে। তবে সরকারের বিধি-নিষেধ না পর্যন্ত টিসিবির পণ্যসামগ্রী বিক্রি অব্যাহত থাকবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর