ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফারুক হোসেন তাঁর বিরুদ্ধে আনা খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের সাপ্তাহিক বোয়ালমারী বার্তা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি তার বক্তব্যে উল্লেখ্য করেন, গত ১৭ এপ্রিল বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালে তাঁর বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করেছে বলে সংবাদ প্রকাশিত হয়। এ অভিযোগটি তিনি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, এলাকায় প্রতিপক্ষরা আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করেছে। মূল বিষয়টি হলো, গত মার্চে খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হলে পরিষদের সদস্যদের তালিকা দেয়ার জন্য বলা হয়। এই তালিকা দেয়ার পর একই নাম একাধিক ডিলারের কাছে পরিলক্ষিত হয়। বিষয়টি গুরত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে এপ্রিল মাসের চাল বিতরণ কার্যক্রম স্থগিত করি। পরে তালিকা সংশোধন করে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ’র কাছে জমা দেই। সম্পূর্ণ চাল সংশ্লিষ্ট ডিলারদের কাছে রয়েছে। যেখানে চাল বিতরণ করা হয়নি সেখানে আত্মসাতের প্রশ্ন কিভাবে ওঠে।

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর