মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে কঠোর অবস্থানে চুয়াডাঙ্গা প্রশাসন। প্রতিনিয়ত অব্যহত রয়েছে মাইকিং, লিফলেট বিতরনসহ ভ্রাম্যমান আদালতের নজরদারি ও অভিযান। এরই ধারাবাহিকতায় জেলার আলমডাঙ্গায় লকডাউন না মেনে গোপনে বেচাবিক্রি ও মোটরসাইকেল নিয়ে অযাথা ঘুরাঘুরি করায় ভ্রাম্যমাণ আদালতে ১০ ব্যবসায়িকে অর্থদ- প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে অহিদুল হার্ডওয়ারের মালিক অহিদুল ইসলামকে ১ হাজার , ব্যবসায়ী শিলনকে ১ হাজার, আশাবুল হককে ২ শ, ফিরোজ ইসলামকে ১শ, জনি মিয়াকে ১ হাজার, হাসানকে ২০০, ইমরান হোসেনকে ১ হাজার, মনি আলীকে ১ হাজার, আতিকুর রহমানকে ১ শ ও আরিফুল ইসলামকে ৫ শ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন এসআই আতিয়ার রহমান জুয়েল, পৌর স্যানেটারি ইন্সেপেক্টর মাহফুজুর রহমান।
বার্তা বাজার/এম.সি