দেশে আক্রান্তের সংখ্যা ২ হাজার পার হলো

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০৬ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৯ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪৪ জনে। মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৬৬ জন।

শনিবার (১৮ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আইইডিসিআরের মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৩০৬ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬৬ জন।

এর মধ্যে দিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২১৪৪ জন। যার ফলে আক্রান্তের সংখ্যা পার হয়ে গেলো ২ হাজারের ঘর।

এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৬৬ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর