বিকালে রাজধানীতে আঘাত হানতে পারে কালবৈশাখী

আজ সারাদিন রাজধানী ঢাকায় আকাশ মেঘলাসহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস বিকালের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে ।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, এই মৌসুমে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক। ঢাকায় বিকাল অথবা সন্ধ্যার দিকে কালবৈশাখী হতে পারে। এছাড়া সারাদিনে কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূবাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর