আমেরিকায় করোনায় একদিনে ৩ হাজার ৮৫৭ জনের মৃত্যু

মরণঘাতী করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। প্রতি মুহূর্তে দেশটিতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

করোনায় আমেরিকায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮৫৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ৩১ হাজার ৯০৫ জন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য মতে, আমেরিকায় এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৯৭ জন। আর কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা মোট ৭ লাখ ১ হাজার ৪৭৫ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর