ফরিদপুরে করোনা উপসর্গে আরেক ব্যক্তির মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় করোনা উপসর্গ নিয়ে কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের ভাজন কান্দা এলাকার চঞ্চল মুন্সি নামে এক রোগির মৃত্যু হয়েছে।

আজ (শনিবার ) সকালে তিনি মারা যান। তার পিতার নাম হেমায়েত মুন্সি। মৃতের নমুনা ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জেতি প্রু জানিয়েছেন। তিনি ৮/১০ দিন যাবত শ্বাসকষ্ট ও গলা ব্যাথা নিয়ে ভুগছিলেন বলে পরিবার থেকে বলা হয়েছে।

এদিকে ফরিদপুরে করোনা রোগি বেড়ে দাঁড়িয়েছে চার জনে। এর ভিতর নগরকান্দায় তিনজন। অপরজনের বাড়ি বোয়ালমারী উপজেলায়। বোয়ালমারী উপজেলায় এই প্রথম কোন করোনা ভাইরাস রোগি শনাক্তের ঘটনা ঘটলো। বাকি তিন জনের বাড়ি নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর