বরিশালে করোনায় আক্রান্ত চিকিৎসক-মেডিকেল ছাত্র

বরিশালে এক চিকিৎসক এবং শের-ই বাংলা মেডিকেল কলেজের এক ছাত্র প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) শের-ই বাংলা মেডিকেলের পরিচালক বাকির হোসেন বলেন, শুক্রবার রাতে ওই দুজনের পরীক্ষার প্রতিবেদন আমরা হাতে পেয়েছি।

তিনি আরও বলেন, আক্রান্ত ওই ছাত্র দুই দিন আগে কুমিল্লা থেকে বরিশালে এসেছেন। তবে গৌরনদী উপজেলার ওই চিকিৎসক কোথায় সংক্রমিত হয়েছেন তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল।

এদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে মারা যাওয়া ৭২ বছর বয়সী বৃদ্ধও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।

বাকির হোসেন জানান, রগুনার বেতাগী উপজেলার ওই বৃদ্ধকে বৃহস্পতিবার তাদের হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরে রাতে তার পরীক্ষার প্রতিবেদনে করোনাভাইরাস পজিটিভ আসে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর