পঞ্চগড়ে চলছে অনির্দিষ্টকালের লকডাউন: মাঠে তৎপর সেনাবাহিনী ও পুলিশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গতকাল শুক্রবার সন্ধ্যায় এক নারীর দেহে করােনা ভাইরাস সনাক্ত হওয়ার পর এক জরুরী বৈঠকে পঞ্চগড় জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘােষনা করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এদিকে বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক লকডাউন ঘােষনার পর আজ (১৮ এপ্রিল) শনিবার সকাল ১০ টা থেকে পঞ্চগড় জেলায় কঠোরভাবে লকডাউন চলছে। পঞ্চগড়ে লকডাউন কার্যকরে মাঠে কঠাের অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

আজ সকাল থেকে লকডাউন নিশ্চিত করণে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মােঃ আমিনুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের উদ্দ্যমী বীর ২৯ এর ক্যাপ্টেন গালীব এর নেতৃত্বে পঞ্চগড় সদর উপজলার বিভিন্ন হাট-বাজারে লকডাউন নিশ্চিতকরণে ব্যাপক তৎপরতা চালানা হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের টহল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সরকারী নির্দেশনা অমান্য করে পঞ্চগড় বাজার দােকান খােলা রাখার দায়ে দুই ব্যবসায়ী এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন হাট-বাজারে মাইকিং করে জানান, সামাজিক দুরত্ব বজায় রেখে দ্রুত বাজার শেষ করে বাসায় চলে যান। অযথা বাইরে ঘােরাফেরা করবেন না। বাংলাদেশ সেনাবাহিনীকে কঠাের হতে বাধ্য করবেন না।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর