২৪ ঘন্টায় সারা বিশ্বে করোনায় মারা গেল সাড়ে ৭ হাজার

মহামারি করোনায় সারা বিশ্বে মৃত্যুর মিছিলে দেড় লাখেরও বেশি মানুষের চলে গিয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ২২ লাখ মানুষ। সবচেয়ে হতাশার খবর হলো গত ২৪ ঘন্টায় বিশ্বে ভাইরাসটিতে মারা গেছে সাড়ে ৭ হাজার মানুষ। আর এই সময়ের মাঝেই ৮৫ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে।

এই ২৪ ঘন্টায় সারা বিশ্বে মোট মৃতের অর্ধেকই যুক্তরাষ্ট্রের মানুষ। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩১ হাজার।

২৪ ঘণ্টায় ৮শ’র বেশি মৃত্যু দেখেছে ব্রিটেন। ফ্রান্সেও মৃত্যু হয়েছে প্রায় আটশ’ মানুষের। স্পেন-ইতালিতেও লম্বা হচ্ছে লাশের মিছিল। তবে, এ দুই দেশে নতুন সংক্রমণের হার কমেছে অনেকটা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর