ঘাটাইলে বাস-কোচ-মিনিবাস শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সারাবিশ্বে করোনা(কভিট১৯) ভাইরাসের ভয়াল থাবায় দিশেহারা হয়ে পড়েছে মধ্যবিত্ত ও দিনমুজুর শ্রমিক শ্রেনীর লোক। সারাদেশে গণ পরিবহন বন্ধ থাকায় কর্মহীন অবস্থায় অসহায় জীবনযাপন করছেন শ্রমিকরা। পরিবার পরিজন নিয়ে জীবন কাটাচ্ছেন কষ্টে। টাঙ্গাইল জেলা বাসকোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের কিছু নেত্রীবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগীতায় ঘাটাইল শাখার উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।শনিবার সকালে টাঙ্গাইল ঘাটাইল উপজেলায় পৌরসভায় অবস্থিত শান্তিনগর সার্বজনীন হরি মন্দির আঙ্গিনায় শ্রমিকদের মাঝে এ খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের (পাবলিক প্রসিকিউটর) পিপি এস আকবর খান, পৌর মেয়র শহীদুজ্জামান খান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদসহ টাঙ্গাইল জেলা বাসকোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন ঘাটাইল শাখার ত্রান বিতরণ কমিটির সদস্য আব্দুল রশিদ তালুকার, নাজমুল হোসেন আজমান,লিটন মিয়া,কামরুজ্জামান মিয়া,দেলোয়ার মিয়া,হেলাল,মিয়া মজনু মিয়া,রেজাউল করিম রতন,অতুল চন্দ্র সরকার প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর