পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যূ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ (শনিবার) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক শহিদুল ইসলাম তেঁতুলিয়া উপজেলাধীন বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত এলাকার আসর উদ্দিনের ছেলে।পেশায় সে একজন নিমার্ণ শ্রমিক ।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ সকালে শহিদুল তার নিজ বাড়িতে তার ঘরে মোটর দিয়ে পানি দেয়ার সময় হঠাৎ বিদ্যূৎ স্পষ্টে আহত হলে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিদ্যুৎ স্পৃষ্টে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর