সদ্যজাত শিশুকে হাসপাতাল থেকে মৃত ঘোষণার পর দাফনের সময় শিশুটির মাঝে প্রাণের সঞ্চার দেখা গেলে তাকে উধার করা হয়। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার চড়ানল গ্রামে।
জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার চড়ানল এলাকার জামাল হোসেনের স্ত্রী শিউলী আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান জন্ম দেন। জন্মের পরই শিশুটিকে মৃত বলে মেঝেতে ফেলে রাখে হাসপাতালের কর্মরত আয়া।
এরপর বাড়িতে এনে শিশুটিকে দাফনের জন্য হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। কিন্তু দাফনের সময় দেখা যায় শিশুটি জীবিত।
এমন অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় মুন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
এ নিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে।
বারতাবাজার/এসজে