ঢাকায় প্রবেশ কিংবা বের হতে গেলেই পুলিশের পিটুনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে নির্দেশ দিয়েছিল কঠোর অবস্থানে থাকতে। তাই পুলিশও তাই করছে। সরকারের নির্দেশ মেনে রাজধানীতে প্রবেশের অন্যতম পথ গাবতলীতে কঠোরতর অবস্থান নিয়েছে। যাত্রীবাহী সব যানবাহনকে দেয়া হচ্ছে ফিরিয়ে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকেই গাবতলীতে পুলিশেরর কর্ম তৎপরতা চোখে পড়ে। যারা পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছেন কিংবা বের হওয়ার চেষ্টা করছেন তাদেরকেও ছাড় দেয় হচ্ছে না। বেধড়ক মারধর করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশ অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রাখার কাজে দায়িত্ব পালন করতে পুলিশ এখন অগ্রনী ভুমিকা পালন করছে।

এর আগে দেশজুড়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রাতে নিজের বাড়িতে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এ নির্দেশ দেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর