শিবচরে করোনায় আক্রান্ত নারী চিকিৎসক ও তার শিশু

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দেশের প্রথম লকডাউন হওয়া শিবচরে এক নারী চিকিৎসক ও তার শিশুকন্যা। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৭ জনে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক ও তার সাত বছরের শিশুকন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে তার ডাক্তার স্বামী করোনা আক্রান্ত হন। তিনি নারায়নগঞ্জ থেকে চিকিৎসক স্ত্রীর কাছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর’স কোয়াটারে বেড়াতে এসেছিলেন। বর্তমানে তিনি ঢাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডক্টর’স কোয়াটার লকডাউন করে ওই ভবনে বাস করা চার চিকিৎসক পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর