ভারতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩২ জন, নতুন আক্রান্ত ১০৭৬
মহামারি করোনা ভাইরাসে প্রতিবেশি দেশ ভারতে গত একদিনে ৩২ জনের মৃত্যু হয়েচ। নতুন করে আক্রান্ত হয়েছে ১০৭৬ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫২ জনে। মোট আক্রান্তের সংখ্যা এখন ১৩ হাজার ৮৩৫। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,৭০০-এরও বেশি মানুষ।
শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫ টা পর্যন্ত দেশটির স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
একজন সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সরকার ধারণা করছে যে আগামী কয়েকদিনে করোনার ঘটনা আরও বাড়বে। আমরা যদি বেশি লোককে পরীক্ষা করি তবে সংখ্যা বাড়বে এবং যেসব লোকের বিভিন্ন উপসর্গ দেখে আইসোলেট করা হচ্ছে এমন লোকের সংখ্যা বাড়ছে।
এর আগে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হচ্ছে। সূত্র: এনডিটিভি।
বার্তাবাজার/এসজে