ঈদ পর্যন্ত বাড়ছে সরকারি ছুটি

করোনা সংক্রমণ এড়াতে আবারও সরকারের সাধারণ ছুটি বাড়ার আভাস পাওয়া গেছে। এই ছুটি বাড়তে পারে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। চতুর্থ ধাপে বাড়ানো সাধারণ ছুটি শেষ হবে আগামী ২৫ এপ্রিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, দেশে বর্তমানে ভয়াবহভাবে বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এই অবস্থায় অফিস আদালত খুলে কোনো ধরনের ঝুঁকি নেবে না সরকার। তাই আবারও ছুটি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। দুয়েক দিনের মাঝেই হয়তোবা প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে ছুটি বাড়ানোর ঘোষণা দিবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একইসাথে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সারাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণার পর ছুটি বাড়ানো ছাড়া কোনো উপায় আর নেই।

এ বিষয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ গণমাধ্যমকে জানান, পরিস্থিতি তো এখনো স্বাভাবিক হলো না। ছুটি বাড়লেও বাড়তে পারে। তবে এ মুহূর্তে কিছু বলতে পারছি না। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে দায়িত্বশীল অনেক কর্মকর্তাই জানিয়েছেন, ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়বে। এটা অনেকটা নিশ্চিত। পরিস্থিতি বিবেচনায় এর পরও ছুটি বাড়ানো হতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর