মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারে এ সংখ্যা ছিল ৫২৫ জন। দেশটিতে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত মোট মারা গেছেন ২২ হাজার ৭৪৫ জন। সেখানে মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৪৩৪ জন।
এদিকে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।
চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের ২২০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা এখন দেড় লাখ ছাড়িয়েছে। অন্যদিকে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।
গতকাল বাংলাদেশে নতুন করে ২৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৩৮ জনে দাঁড়াল। অন্যদিকে মারা গেছেন ১৫ জন। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে।
বার্তাবাজার/এমকে