নাটোর চেয়ারম্যানের বিরুদ্ধে গুজবের জেরে গনধোলাই ও জিডি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অানিসুর রহমান সরকারের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা গুজব ছাড়ানোয় উজ্জল হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে এলাকার বিক্ষুব্ধ জনগণ। গুজব ছড়িয়ে দেয়া উজ্জল তেলো গ্রামের সাইফুল কানার ছেলে। গত বুধবার (১৫ এপ্রিল) বিকেলে গণধোলাই এর ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ এপ্রিল) এ বিষয়ে বড়াইগ্রাম থানায় চেয়ারম্যান আনিসুর রহমান সরকার নিজে উপস্থিত হয়ে সাধারন ডাইরি জিডি করেছেন (বড়াইগ্রাম থানার জিডি নং-৫২৯/১৭ এপ্রিল ২০২০)।

ভান্ডারদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, তার জানা মতে আনিসুর রহমান স্থানীয় শুধীসমাজ কে নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে ত্রাণ বিতরণ করছেন। চেয়ারম্যান আনিসের বিরুদ্ধে স্বজনপ্রীতি বা কোন অস্বচ্ছতার প্রমাণ পাওয়া যায়নি । ফেসবুকে তার ব্যাপারে যারা অপপ্রচার করেছেন তারা অন্যায় করেছেন। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তারা এ ধরনের গুজব ও অপপ্রচার চালাচ্ছেন। যারা এগুলো করেছে তারা অন্যায় কাজ করেছে। তাদের শাস্তি হওয়া উচিত।

চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য জিয়াউর রহমান সরকার এবিষয়ে ফেসবুকে লিখেছেন, চাঁন্দাই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান সরকারের সততা ও স্বচ্ছতার ব্যপারে বড়াইগ্রাম উপজেলার সকল শ্রেনী পেশার মানুষ অবগত। তিনি পর পর দুইবার জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। তিনি কোন দিন জনগনের হক আত্মসাৎ করাতো দুরের কথা, পরিষদে কোন অনিয়ম হতে দেন নাই। কিন্তুু চান্দাই ইউনিয়ন এর কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী (ইতিমধ্যে একাধিক মাদক মামলার আসামী) ও গুটিকয়েক মাদকসেবীরা চেয়ারম্যানের বিরোদ্ধে মিথ্যা গুজব সৃষ্টি করার পায়তারা করছে। এদের মুল উদ্দেশ্য প্রশাসন এবং এমপি সাহেব কে বিব্রতকর পরিস্থিতির মুখামুখি করা। আমি মনে করি প্রশাসনের উচিত এই সকল গুজব সৃষ্টিকারীদের ধরে সত্যতা যাচাই করে, আইনানুগ দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্হা করা। অন্যথায় চান্দাই ইউনিয়ন এ আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে অবস আইনের আওতায় আনা হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর