মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও করোনাভাইরাসের কারণে চীনের অন্যতম প্রযুক্তিগত ব্র্যান্ড হুয়াওয়ে’র ফাইভজি ব্যবহার না করতে উৎসাহিত করছেন। তার মতে চীনের এই কোম্পানীর প্রযুক্তি ব্যবহার করাও বিশ্বের দেশগুলোর উচিত হবে না।
শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দেয়া এক ভাষণে চীনা এই কোম্পানীটিকে ঘায়েল করতে করোনা ভাইরাসকে ব্যবহার করেছেন মার্কিনি পররাষ্ট্রমন্ত্রী।
পম্পেও বলেন, করোনাভাইরাস সংক্রান্ত তথ্য-উপাত্ত সঠিকভাবে তুলে ধরতে চীনের ব্যর্থতা বিবেচনা করে বিশ্বের দেশগুলো চীনা টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে তিনি আশা করছেন।
চীনের পক্ষ থেকে ফাইভজি নেটওয়ার্ক চালু করতে গিয়ে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে গত কয়েকদিন ধরে একটি গুজব বাজারে থাকলেও বিশেষজ্ঞরা একে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন।
এদিকে চীন করোনাভাইরাস সংক্রান্ত তথ্য গোপন করেছে বলে আমেরিকা যে অভিযাগ করে যাচ্ছে শুক্রবার তা আবারও নাকচ করে দিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।
বার্তাবাজার/এসজে