বরগুনায় আরো চারজন করোনা ভাইাসে আক্রন্ত হয়েছেন। এ ছাড়াও আক্রান্ত এই চারজনের মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে অাক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে নয়জনে দাড়িয়েছে। আর মৃত্যের সংখ্যা বেড়ে দাড়িয়েছে দুই জনে।
এদিকে প্রতিনিয়ত জেলায় করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টা থেকে পুরো জেলা লকডাউনের ঘোষনা দিয়েছেন বরগুনা জেলা প্রশাসন।
বরগুনার সিভিল সার্জন ডাঃ হুমায়ূন শাহিন জানান, নতুন যে চারজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সদর উপজেলায় দুজন, বামনা উপজেলায় একজন এবং বেতাগী উপজেলায় একজন রয়েছেন। এছাড়াও বরগুনা সদর উপজেলায় যে দুজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজন বরগুনা পৌরসভার বাসিন্দ রয়েছে।
তিনি আরো বলেন, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে শুক্রবার যিনি মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যু হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে। এছাড়াও নতুন আক্রান্তদের মধ্যে একজন হাসপাতালে আর দুজন বাড়িতে রয়েছেন।
বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে খুঁজে বের করে কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ শুরু করেছি। এছাড়া ওই ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করারও কাজ শুরু হয়েছে। আর আগামিকাল শনিবার দুপুর ১২ টা থেকে পুরো জেলা লকডাউন করা হবে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এম.সি