করোনা: বেলজিয়ামে মারা গেল ৫ হাজারেরও বেশি

পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামে ভয়ঙ্করভাবে বাড়ছে মহামারি করোনায় আক্রান্ত ও রোগীর সংখ্যা। গত শুক্রবার (১৭ এপ্রিল) পাওয়া তথ্যমতে জানা যায় দেশটিতে ৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে।

এক সংবাদ সন্মেলনে দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, শেষ ২৪ ঘন্টায় দশটিতে ৩১৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৫১৬৩ জন।

১ কোটি ১৫ লাখ জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৬ হাজারেরও বেশি। ভাইরাসটিতে মৃত্যুহারে ইউরোপের অধিকাংশ দেশের তুলনায় বেলজিয়াম সামনের কাতারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর