মাহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ কৃষীশীল্পকে বাঁচাতে অনেক বড় এক উদ্যোগ নিয়েছে ডোলান্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। বর্তমান ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠতে দেশটির কৃষকদের জন্য এই বিশাল পরিমাণ টাকা প্রণোদনা দেয়ার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৭ এপ্রিল) ট্রাম্পের ঘোষিত এই প্রণোদনার পরিমান ১৯০০ কোটি ডলার। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৬১ হাজার কোটি টাকারও বেশি।
এক সংবাদ সন্মেলনে ট্রাম্প বলেন, “আমাদের অসাধারণ কৃষক ও খামারিদের সহায়তায় ১৯ বিলিয়ন ডলারের প্রণোদনা দেওয়া হবে, যাতে তারা বৈশ্বিক মহামারির কারণে সৃষ্ট মন্দার সঙ্গে মানিয়ে নিতে পারে।”
সেদেশের কৃষি বিষয়ক মন্ত্রী সনি পেরডু বলেন, চলমান লকডাউনের কারণে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট বন্ধ থাকায় এবং নাগরিকদের অধিকাংশই এখন ঘরে খাবার খাচ্ছে। যার ফলে বড় ধাক্কা খেয়েছে দেশের কৃষকেরা। কোনো ক্রেতা না থাকায় নষ্ট হচ্ছে ফসলাদি। বাজারজাত করণের জন্য প্রস্তুত দুগ্ধজাত পণ্য ফেলে দেওয়া এবং শাক শবজি বিনষ্ট করা কেবল অর্থনীতিক ক্ষতিই নয়, যারা এসব উৎপাদনে জড়িত তাদের জন্য এটা হৃদয় বিদারকও।”
বার্তাবাজার/এসজে