চলমান করোনা পরিস্থিতিতে স্তম্ভিত গোটা বিশ্ব। এরই মাঝে সাতক্ষীরার তালা উপজেলার এক গ্রামে দুই কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল জব্বার শেখ (৬০) নামের এক বৃদ্ধকে টক করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নির্যাতিত এক শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আব্দুল জব্বার শেখ উপজেলার গনেশপুর গ্রামের মৃত কেরামত শেখের ছেলে।
মাআমলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে আব্দুল জবার শেখ তার প্রতিবেশি ওই দুই শিশুকে মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে তাদের উপর যৌন নিপীড়ন চালায়।
এ বিষয়ে স্থানীয় কিছু মোড়ল মাতব্বর দুই দিন ধরে শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, দুই শিশুর মধ্যে এক শিশুর মা শুক্রবার দুপুরে থানায় মামলা দায়েরের পর বিকালে আসামি আব্দুল জব্বারকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, শিশু যৌন হয়রানির অভিযোগে আটকৃতর বিরুদ্ধে মামলা হয়েছে।
বার্তাবাজার/এসজে