নিউইয়র্ক সিটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই প্রবাসী বাংলাদেশি মারা গেছে। হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি রহিম হাওলাদার এ তথ্য জানিয়েছেন।
দুই প্রবাসী বাংলাদেশি বিক্রমপুরের শাহ আলম তালুকদার (৪৫) এবং সিলেটের দেওয়ান মুনতাহা (৫৩)।
উল্লেখ্য, দু’সপ্তাহ আগে করোনায় মারা গেছেন শাহ আলম তালুকদারের মা।
শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ১৪০ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল। এর অধিকাংশই ছিলেন ৫০ বছরের অধিক বয়সী পুরুষ।
বার্তাবাজার/এমকে