দুই চিকিৎসকসহ ময়মনসিংহ বভাগের ৪ জেলায় আকারন্ত হয়েছেন আরও ১৭ জন করোনা রোগী। এর মাঝে শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ ডাক্তারসহ ৬ জন, ময়মনসিংহের গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স, জামালপুরে ৫ জন ও নেত্রকোনা জেলায় ৫ জন রয়েছে বলে জানা গেছে।
ময়মনসিংহ মেডিকেলের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের মাঝে সংক্রমণ পাওয়া যায়। এনিয়ে ময়মনসিংহ বিভাগের চার জেলার করোনা আক্রান্ত ৭৭ জনের মধ্যে নেত্রকোনা জেলায় ২৩ জন, জামালপুর জেলায় ২০ জন, ময়মনসিংহ জেলায়-১৯ এবং শেরপুর জেলায় ১৫ জন।
আক্রান্তদের মধ্যে ৫জন চিকিৎসক ও ৮জন স্বাস্থ্য সহকারী ও নার্স রয়েছে। যারা চিকিৎসাসেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছে।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, করোনা পরীক্ষার কীটসহ সকল প্রকার সামগ্রীর বর্তমানে কোন সংকট নেই।
বার্তাবাজার/এসজে