ফরিদপুরে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত চারজনে দাঁড়ালো।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনা শনাক্ত হওয়া একজনের বাড়ি নগরকান্দা উপজেলায় ডাঙ্গী ইউনিয়নে এবং অন্যজনের বাড়ি বোয়ালমারী উপজেলায়।
এর আগে করোনা সন্দেহে ওই দুই জনের মধ্যে বোয়ালমারী উপজেলার চন্দনী গ্রামের আক্রান্ত ব্যক্তির ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আর নগরকান্দায় আক্রান্ত ব্যক্তির নমুনা নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংগ্রহ করা হয়েছিল।
বার্তাবাজার/এমকে