গণমাধ্যমের সঙ্গে নার্সদের কথা না বলার নির্দেশ

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। নিঃসন্দেহে কঠিন সময় পার করছে
পুরো বিশ্ব। আর চলমান এ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা না বলার এবং কোনো প্রকার বিবৃতি না দেওয়ার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

গত বুধবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার এ–সম্পর্কিত নোটিশটি জারি করেন।

চিঠিতে বলা হয়েছে, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি কর্মকর্তা–কর্মচারীকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসমক্ষে, সংবাদপত্রে বা অন্য কোনো গণমাধ্যমের সঙ্গে কোনো প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করার নির্দেশ প্রদান করা হলো।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর