খাদ্য সংকটে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীরা

করোনা ভাইরাসের কারণে থমকে আছে পুরো বিশ্ব। সময়ের সাথে সাথে যেন পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। যার প্রভাব পড়েছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের ওপরও। পর্যটননির্ভর দেশটিতে করোনা ভয়াবহ থাবা ফেলতে না পারলেও লকডাউনের কারণে অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি। এতে দেশটিতে কর্মরত বাংলাদেশিরা পড়েছেন সবচেয়ে বেশি সংকটে।

চাকরি হারিয়ে বেশিরভাগেরই দুবেলা খাওয়ার উপায় পর্যন্ত নেই। এর ওপর রয়েছে দেশে ফেরার চাপ। গতকাল পর্যন্ত দেশটিতে ২০ জন করোনা রোগী শনাক্ত হলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আক্রান্ত হননি।

মালদ্বীপে এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। করোনা পরিস্থিতিতে দেশটিতে অবৈধ বা অনিয়মিত অর্ধ লক্ষাধিক বাংলাদেশি সম্পূর্ণ বেকার। হাতে খাবার কেনার পয়সা পর্যন্ত নেই। তাদের অন্তত দুই বেলা খাবারের সংস্থান করতে চেষ্টা করছে বাংলাদেশ সরকার।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর