বরগুনার বেতাগীতে করোনায় আক্রান্ত হয়ে ৭২ বছরের একজন বৃদ্ধর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শুক্রবার রাতে এমন বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। করোনায় আক্রান্ত হয়ে মৃত এই ব্যাক্তি বিবিচিনি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের অবসর প্রাপ্ত ইন্সপেক্টর ও বিবিচিনি মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
বেতাগী উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ার পর তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন।
মৃত ব্যাক্তির গ্রামের বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ফুলতলা গ্রামের বিশ্বাস বাড়ি। বেতাগী উপজেলা প্রশাসনের নির্দেশে ওই রোগীর মৃত্যুর পর তার বাড়ি সহ পাশের একাধিক বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তেন মং জানান, বেতাগী উপজেলার বাসিন্দা বৃদ্ধ বৃহস্পতিবার বিকালে বরিশালে করোনা ওয়ার্ডে শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন।
হাসপাতালের করোনা ওয়ার্ডের কতৃপক্ষ রাতে তার নমুনা সংগ্রহ করেন এবং রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুর পরে রিপোর্ট পজেটিভ আসলে তা দেখে নিশ্চিত হওয়া যায় যে তিনি করোন আক্রান্ত ছিলেন।
কেএ/বার্তাবাজার