নভেল করোনা ভাইরাসে সংক্রমণ প্রতিরোধে সরকারের দেওয়া বিধি-নিষেধ অমান্য করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর শার্শা নাভারন বাজারে ১০জন ব্যবসায়ী কে ৫৭০০০/- হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার(১৭ এপ্রিল)দুপুরে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন,শুক্রবার বেলা ১২ টায় সেনাবাহিনী ও পুলিশ ফোর্সসহ নাভারণ বাজার মনিটরিং করা কালে সিডিউল বহির্ভূত কিছু দোকান খোলা রাখা,সামাজিক দূরত্ব বজায় না রাখা,দোকানের সামনে বেশি মানুষের ভিড় করায় ও বেশি মূল্যে নেওয়ায় ১০ (দশ) জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সর্বমোট ৫৭০০০/-হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন,সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা ঘুরাফেরা না করে বাসায় অবস্থান করার জন্য বলা হচ্ছে এবং সকল সময়ে শার্শা উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
কেএ/বার্তাবাজার