বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়াল

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। ঠিক এক সপ্তাহ আগে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ পার হয়েছিল। আর সেই ব্যবধান দাঁড়াল দেড় লাখে।

এছাড়াও এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২ লাখ ছাড়িয়েছে।

আজ রাত সোয়া ১২ টার দিকে ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১লাখ ৫২ হাজার ১০৩ জনের। আক্রান্ত মোট ২২ লাখ ১৯ হাজার ৩৬৭ জন।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনের উহান থেকে এখনও পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ এবং অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতি এই করোনাভাইরাস।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর