দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৩৮ জন। এর মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন শতাধিক চিকিৎসক। যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া প্রাণঘাতী এই ভাইরাস থেকে তিনজন চিকিৎসক সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। বাকিরা বাড়িতেই আইসোলেশনে আছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ।
তিনি জানান, রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৫০ এর অধিক চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এরপরে নারায়ণগঞ্জে ১২ জন। ময়মনসিংহে আক্রান্ত হয়েছেন সাতজন। গাজীপুরের কালিগঞ্জে ছয়জন, বাকিরা দেশের অন্যান্য জেলায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে আছেন প্রায় ৩০০ জন স্বাস্থ্যকর্মী
বার্তা বাজার / ডাব্লিও.এস