যশোরে বেসরকারি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীরা চাকরীচ্যুত হওয়ার প্রতিবাদে মানববন্ধন

যশোরে বেসরকারি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা চাকরিচ্যুত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে।শুক্রবার(১৭ই এপ্রিল)দুপুরের দিকে যশোর জেনারেল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ মানববন্ধনে যশোরের বিভিন্ন ক্লিনিকের অর্ধশতাধিক কর্মী অংশ নেয়৷ মানববন্ধনে কর্মসূচিতে চাকরিচ্যুত হওয়া স্বাস্থ্যকর্মীরা বলেন, চিকিৎসকরা ক্লিনিকে না আসায় রোগীরা ফিরে যাচ্ছেন৷ যে কারণে অধিকাংশ ক্লিনিক বন্ধ হয়ে গেছে৷ অনেক ক্লিনিক মালিকরা বিনা বেতনে ছুটিও দিয়ে দিয়েছেন৷

আর যেসকল ক্লিনিক খোলা আছে, তার মালিকরা বেতন দিচ্ছেন না৷ এ অবস্থায় ক্লিনিক মালিকদের তাদের বেতন ভাতা দেয়ার নির্দেশনাসহ খাদ্য সহায়তার জন্য সরকারের প্রতি ও জেলা প্রশাসনের প্রতি আহব্বান জানিয়েছেন ওই সকল স্বাস্থ্য কর্মীরা৷

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর